জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়
যায়যায়কাল প্রতিবেদক: পবিত্র ঈদুল আযহা’র প্রধান জামাত আগামী ৭ জুন সকাল সাড়ে সাতটায় ঢাকায় হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে প্রধান জামাত বায়তুল মুকাররম মসজিদে সকাল আটটায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। তথ্যবিবরণীতে বলা হয়েছে, প্রতিবছরের ন্যায় এবারও বায়তুল মুকাররম মসজিদে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের […]










