বৃহস্পতিবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Shamol

পোশাকশ্রমিকদের আন্দোলন: তৃতীয় পক্ষের ইন্ধন দেখছে শিল্প পুলিশ, আটক ৪৯ জন

যায়যায়কাল প্রতিবেদক: পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনের আড়ালে পরিকল্পিত নাশকতার অভিযোগ তুলেছে পুলিশ। রাজধানীর মিরপুর ও গাজীপুরে পুলিশের গাড়ি ও বক্সে আগুন এবং হামলা-ভাঙচুরের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ। এসব ঘটনায় রোববার ঢাকা ও গাজীপুরে ৪৯ জনকে গ্রেপ্তার ও আটক করেছে […]

পোশাকশ্রমিকদের আন্দোলন: তৃতীয় পক্ষের ইন্ধন দেখছে শিল্প পুলিশ, আটক ৪৯ জন Read More »

জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

যায়যায়কাল প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জানমালের নিরাপত্তায় সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন। শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোববার রাতে সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে তিনি সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। শ্রমমন্ত্রী বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) বলছেন যে কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠান যেন সঠিকভাবে চলে, জনগণের

জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর Read More »

বাজেট এক উপজেলার, সেবা তিনটির, ৪৫ পদের বিপরীতে আছেন মাত্র ১৮ চিকিৎসক

মো. হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার হলেও চিকিৎসাসেবা নিতে হচ্ছে পার্শ্ববর্তী আরও দুটিসহ মোট তিনটি উপজেলার মানুষকে। কিন্তু পর্যাপ্ত জনবল, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতার কারণে এই বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গিয়ে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। একদিকে তীব্র চিকিৎসক ও নার্স সংকট, অন্যদিকে ধারণক্ষমতার দ্বিগুণ রোগীর চাপ—সব মিলিয়ে

বাজেট এক উপজেলার, সেবা তিনটির, ৪৫ পদের বিপরীতে আছেন মাত্র ১৮ চিকিৎসক Read More »

‘বাংলা কিউআর’ কোডে এখন লেনদেন করা যাবে ব্যক্তিপর্যায়ে

যায়যায়কাল প্রতিবেদক: বাংলা কিউআর কোডের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিপর্যায়ে (পিটুপি) লেনদেনের সুবিধা চালু হয়েছে। রোববার থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যবস্থা চালু হয়। এর মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় যুক্ত হলো নতুন সুবিধা। ফলে এই সেবার আওতায় একজন ব্যক্তি অন্য ব্যক্তির কিউআর কোড স্ক্যান করে টাকা পাঠাতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, এখন থেকে টাকা পাঠানোর জন্য

‘বাংলা কিউআর’ কোডে এখন লেনদেন করা যাবে ব্যক্তিপর্যায়ে Read More »

সিরাজগঞ্জে আলোর পথে ৩ জেলার ৬৫ চরমপন্থী

সিরাজগঞ্জ প্রতিনিধি: একসময় চরমপন্থী ও সর্বহারাদের সশস্ত্র তৎপরতা, চাঁদাবাজি, ডাকাতি এবং নৃশংস হত্যাকাণ্ডে চরম আতঙ্কের জনপদে পরিণত হয়েছিল সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলা। সাধারণ মানুষের দিন কাটত চরম উদ্বেগ ও উৎকণ্ঠায়। তবে সেই অন্ধকার ও রক্তাক্ত অতীত পেছনে ফেলে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে অস্ত্র ছেড়ে আলোর পথে ফিরেছেন এই তিন জেলার ৬৫ জন চরমপন্থী সর্বহারা

সিরাজগঞ্জে আলোর পথে ৩ জেলার ৬৫ চরমপন্থী Read More »

সারিয়াকান্দিতে ১ হাজার কেজি ডিএপি সার জব্দ, ৫ হাজার টাকা জরিমানা

রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধভাবে সার মজুদ ও পরিবহনের অভিযোগে ১ হাজার কেজি (২০ বস্তা) ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সার বিক্রিতে অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট এক পরিবহনকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সার জব্দ ও জরিমানা আদায় করা

সারিয়াকান্দিতে ১ হাজার কেজি ডিএপি সার জব্দ, ৫ হাজার টাকা জরিমানা Read More »

ধাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়: প্রত্যন্ত গ্রাম থেকে দেশসেরার স্বীকৃতি

শাহ্ সোহানুর রহমান, রাজশাহী ব্যুরো: রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে অবস্থিত ধাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়। সাধারণ একটি গ্রামীণ বিদ্যালয় থেকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি এখন দেশজুড়ে পরিচিত। বিদ্যালয়টির ব্যতিক্রমী শিক্ষা পরিবেশ ও সৃজনশীল কার্যক্রম দেখতে সম্প্রতি সেখানে যান চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার শিবপুর শিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহিম। বিদ্যালয়

ধাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়: প্রত্যন্ত গ্রাম থেকে দেশসেরার স্বীকৃতি Read More »

সাতক্ষীরার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ৭ নভেম্বর উপলক্ষে সাতক্ষীরা জেলার সাতটি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর ও উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের নির্দেশনায় দিনব্যাপী এসব কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা,

সাতক্ষীরার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন Read More »

তাহসিফ সাউরির মৃত্যু ও আমাদের দায়

মোঃ আব্দুর রহমান: একটি মরদেহ, একটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল—আর অসংখ্য প্রশ্ন। বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন শুধু একটি পরিবারের শোকের বিষয় নয়; এটি তদন্তের স্বচ্ছতা, রাষ্ট্রের জবাবদিহি এবং গণমাধ্যমের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন তুলেছে। একজন তরুণের মৃত্যু কীভাবে হলো, এর পেছনে কোনো অপরাধ ছিল কি না—এসব প্রশ্নের উত্তর জানা তাঁর

তাহসিফ সাউরির মৃত্যু ও আমাদের দায় Read More »

চাটখিল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন শওকতুল ইসলাম

আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): নোয়াখালীর চাটখিল উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে স্থান পেয়েছেন খিলপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছোট জীব নগর গ্রামের শওকতুল ইসলাম। গত ৩০ অক্টোবর নোয়াখালী জেলা ছাত্রদলের অনুমোদিত চাটখিল উপজেলা ছাত্রদলের কমিটিতে তাঁকে এ পদে মনোনীত করা হয়। শওকতুল ইসলাম দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাঁর এ

চাটখিল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন শওকতুল ইসলাম Read More »