রবিবার, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আগস্ট ২০২৪

শিক্ষার্থীদের আন্দোলন বেহাত হয়ে গেছে: কাদের

যায়যায় কাল প্রতিবেদক : দেশবিরোধী একটি মহল চলমান সংকট জিইয়ে রেখে ফায়দা লুটার তৎপরতা চালাচ্ছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ইতোমধ্যে পরিষ্কার হয়ে গেছে শিক্ষার্থীদের আন্দোলন বেহাত হয়ে গেছে।’ আজ শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। […]

শিক্ষার্থীদের আন্দোলন বেহাত হয়ে গেছে: কাদের Read More »

কুমিল্লায় ৫ শিক্ষার্থী গুলিবিদ্ধ

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কর্মসূচিতে যুবলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ২৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন শিক্ষার্থীকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার বেলা সোয়া একটার দিকে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় এ ঘটনা ঘটে। আজ বেলা ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় উপজেলা সহকারী কমিশনারের

কুমিল্লায় ৫ শিক্ষার্থী গুলিবিদ্ধ Read More »

শহীদ মিনারে বিক্ষোভকারীদের ঢল

যায়যায় কাল প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন শিক্ষার্থীসহ হাজারো বিক্ষোভকারী। প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে থাকা আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শনিবার দুপুর আড়াইটার দিকে সেখানে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ জড়ো হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হালকা বৃষ্টি উপেক্ষা করেই দুপুর ১২টার দিক থেকে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। ৩টার দিকে কয়েক

শহীদ মিনারে বিক্ষোভকারীদের ঢল Read More »

আবু সাঈদের মৃত্যু : এএসআইসহ ২ পুলিশ সাময়িক বরখাস্ত

যায়যায় কাল প্রতিবেদক : রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনায় পুলিশের একজন সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) ২ পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ দুজন হলেন—রংপুর পুলিশ লাইনের এএসআই আমির হোসেন ও তাজহাট থানার কনস্টেবল সুজন চন্দ্র রায়। সাময়িক বরখাস্তের কারণ হিসেবে বলা হয়েছে, তারা ‘অপেশাদারি আচরণস্বরূপ’ শটগান থেকে ফায়ার করেন।

আবু সাঈদের মৃত্যু : এএসআইসহ ২ পুলিশ সাময়িক বরখাস্ত Read More »

রোববার খুলছে না প্রাথমিক বিদ্যালয়

যায়যায় কাল প্রতিবেদক : আগামীকাল রোববার সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলছে না। সরকার পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত স্কুল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। প্রাইমারি ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ এই তথ্য নিশ্চিত করেছেন। ১২টি সিটি করপোরেশন ও নরসিংদী পৌর এলাকা বাদে সারা দেশে কাল থেকে প্রাথমিক বিদ্যালয় খোলার কথা ছিল।

রোববার খুলছে না প্রাথমিক বিদ্যালয় Read More »

আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা: প্রধানমন্ত্রী

বাসস : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ঠেকাতে আন্দোলনরত শিক্ষার্থীদের গণভবনে তাঁর সঙ্গে বসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না।’ আজ শনিবার সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে এ কথাগুলো

আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা: প্রধানমন্ত্রী Read More »

সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিম বাতিল

যায়যায় কাল প্রতিবেদক : সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবি জানিয়ে আসছিলেন শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। তবে সরকার আজ পুরো স্কিমই বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। বাতিলের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার দুপুরে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে প্রধানমন্ত্রী এমন ঘোষণা দেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থ

সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিম বাতিল Read More »

ফটিকছড়িতে পানিতে ডুবে যুবকের মৃত্যু

কামরুল হাসান, ভুজপুর(চট্টগ্রাম) : চট্টগ্রামের ফটিকছড়িতে মুহাম্মদ জুনায়েদ (২৭) নামে এক যুবকের জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার নাজিরহাট পৌরসভার ইমামনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক উক্ত এলাকার মালির বাড়ির মৃত হাবিবের পুত্র। জানা যায়, নিহত জুনায়েদ বাড়ির পাশের জমির পানিতে একা মাছ ধরতে গেয়েছিল । শুক্রবার সন্ধ্যায় তার লাশ

ফটিকছড়িতে পানিতে ডুবে যুবকের মৃত্যু Read More »

বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের বিক্ষোভ, যোগ দিলেন শিক্ষক-অভিভাবক

মো. রিফাত ইসলাম, বেরোবি : বৃষ্টি উপেক্ষা করে রংপুরে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, আন্দোলনে গ্রেপ্তার হওয়া সকল শিক্ষার্থীর মুক্তিসহ বিভিন্ন দাবিতে শান্তিপূর্ণ সমাবেশ ও পদযাত্রা করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থীরা। শুক্রবার বেলা ১১টার দিকে রংপুর মহানগরীর পার্ক মোড়ে বেরোবির প্রধান ফটকের সামনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী

বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের বিক্ষোভ, যোগ দিলেন শিক্ষক-অভিভাবক Read More »

সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যুতে আ’লীগের শোক

মো. নাঈম ইসলাম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে আহত গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা সামিউল ইসলাম সামু (৪২) মারা গেছেন। আজ শুক্রবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সামিউল ইসলাম সামু সুন্দরগঞ্জ পৌরসভার বাইপাস এলাকার মো. রেজাউল করিম লাল মিয়ার পুত্র। তিনি সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের

সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যুতে আ’লীগের শোক Read More »