হবিগঞ্জে নতুন ডিআইজি, জনবান্ধব পুলিশিংয়ে জোর
মো. হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ): জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও সেবার মান বাড়াতে পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন সিলেট রেঞ্জের সদ্য যোগদানকৃত ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) হবিগঞ্জে বিশেষ কল্যাণ সভা ও মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দেন। হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে […]










