রবিবার, ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ,১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Shamol

ডলারের বিপরীতে সাড়ে পাঁচ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা

যায়যায়কাল প্রতিবেদক: টানা সাড়ে পাঁচ বছরের মধ্যে এই মুহূর্তে মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশের মুদ্রা সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার তারল্য পরিস্থিতির উন্নতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির ফলে স্থানীয় মুদ্রার ওপর চাপ কমেছে। এতে দেশের বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতার নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন […]

ডলারের বিপরীতে সাড়ে পাঁচ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা Read More »

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

যায়যায়কাল প্রতিবেদক: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, ‘প্রধানমন্ত্রী তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট তুরস্কের স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে ইস্তাম্বুল বিমানবন্দর ত্যাগ করেছে।’

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী Read More »

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার নতুন দায়িত্বে খাইরুল আলম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলামকে বদলি করা হয়েছে। তাকে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সংযুক্ত (লাইনওআর) করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়। একই আদেশে সদর মডেল থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার নতুন দায়িত্বে খাইরুল আলম Read More »

সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

মো. পারভেজ আলম, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য প্রধান শিক্ষক আলহাজ্ব মো. আনোয়ার হোসেনকেও সম্মাননা প্রদান করা হয়। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী, সামাজিক ও মানবিক সংগঠন ‘পজিটিভ সরাইল’-এর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের

সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা Read More »

মহাসড়ক পারাপারে ঝুঁকিতে কৃষক, দক্ষিণ কুট্টাপাড়ায় আন্ডারপাসের দাবিতে মানববন্ধন

মো. পারভেজ আলম, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ কুট্টাপাড়া এলাকায় কৃষকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া অংশে স্থানীয় কৃষকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অর্ধশতাধিক কৃষক, এলাকাবাসী, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

মহাসড়ক পারাপারে ঝুঁকিতে কৃষক, দক্ষিণ কুট্টাপাড়ায় আন্ডারপাসের দাবিতে মানববন্ধন Read More »

২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নকাজ

মো. হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ): ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের নির্মাণকাজ ২০২৯ সালের জুনের মধ্যে শেষ করে জনগণের জন্য উন্মুক্ত করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম। জনগণের দুর্ভোগ কমাতে প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। শনিবার (১৯ সেপ্টেম্বর) হবিগঞ্জের মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে

২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নকাজ Read More »

এআই’র অপব্যবহার নিয়ে উদ্বেগ, নিয়ন্ত্রণে উদ্যোগের চিন্তা সরকারের

যায়যায়কাল প্রতিবেদক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সরকার। এআই ব্যবহার করে ডিপফেক তৈরি করে মানুষকে হয়রানিসহ নানা ধরনের অপব্যবহার, এমনকি শিশুদের লক্ষ্য করেও অপতৎপরতা চালানোর ঘটনায় সমাজে উদ্বেগ বাড়ছে। একইসঙ্গে এ নিয়ে বিশেষজ্ঞদের মাঝেও উদ্বেগ তৈরি হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, অসৎ রাজনৈতিক উদ্দেশ্যেও এআই ব্যবহার করা হচ্ছে। দেশে-বিদেশে

এআই’র অপব্যবহার নিয়ে উদ্বেগ, নিয়ন্ত্রণে উদ্যোগের চিন্তা সরকারের Read More »

হরমুজে সহায়তা না করায় ক্ষতিপূরণ আদায়ের হুঁশিয়ারি ট্রাম্পের

যায়যায়কাল ডেস্ক: ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত চুক্তি করতে চাইছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরানের সঙ্গে আলোচনায় বসা বা সমঝোতায় যাওয়ার বিষয়টি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই নির্ধারণ করবে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জ্বালানি সরবরাহের পথ স্বাভাবিক রাখতে যেসব দেশ যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে না, তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সামাজিক

হরমুজে সহায়তা না করায় ক্ষতিপূরণ আদায়ের হুঁশিয়ারি ট্রাম্পের Read More »

শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে মঙ্গলবার থেকে

যায়যায়কাল প্রতিবেদক: শিল্পে গ্যাসের সরবরাহ মঙ্গলবার থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে অস্থিতিশীলতা সৃষ্টি থেকে বিরত থেকে সরকারের মেয়াদে এসব পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান। সোমবার বাংলাদেশ

শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে মঙ্গলবার থেকে Read More »

সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর

যায়যায়কাল প্রতিবেদক: সাত ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোট গ্রহণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইউপি নির্বাচন নিয়ে কমিশনের প্রাক প্রস্তুতিমূলক সভা শেষে এক ব্রিফিংয়ে তিরি এসব কথা

সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর Read More »